Current date Sep 8, 2026
বিশ্ব

পর্ন মুভির বিরুদ্ধে বিক্ষোভে সিউলের রাস্তায় হাজারো নারী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পর্ন মুভির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় নেমেছে প্রায় ৩০ হাজার নারী।

দেশটিতে পর্ন ব্যবসায়ীদের দাপটে বিষিয়ে উঠেছে নারীদের জীবন। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। কেউ জানে না কোথায় বসানো হয়েছে গোপন ক্যামেরা। টয়লেট থেকে শুরু করে পাবলিক যানবাহন সর্বত্রই পর্ন ব্যবসায়ীরা গোপনে ক্যামেরা পেতে রেখেছেন। এরই প্রতিবাদে ১০ জুন রোববার রাস্তায় নেমে বিক্ষোভ জানায় নারীরা।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলেছে, দেশটির ইতিহাসে নারীদের এত বিশাল বিক্ষোভ ও সমাবেশ আর কখনও হয় নি।

বিক্ষোভকারীরা বলেছেন, তারা রাস্তাঘাটে কোথাও নিরাপদ অনুভব করতে পারেন না। সর্বত্রই গোপন ক্যামেরার ভয়ে থাকতে হয়। কিন্তু পুলিশ এসব অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। পর্ন ব্যবসার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের সঙ্গে জড়িতদের পাশাপাশি যারা তা ডাউনলোড করেন এবং দেখেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন নারী বিক্ষোভকারীরা।

তারা বলছেন, অনেক নারীই টয়লেটে যাওয়ার সময় নানা উপায়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন সেখানে ক্যামেরা বসানো আছে কিনা। কিন্তু এরপরও ক্যামেরা বিষাক্ত ছোবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না। গোপনে ধারণকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা বিপুল অংকের অর্থ আয় করছে।

হাউন জুং নামের একজন প্রতিবাদী মহিলা বলেছেন, দক্ষিণ কোরিয়ায় এখন গোপন ক্যামেরা বসানো সিগারেটের প্যাকেট, চাবির রিং, পানির বোতল ও চশমা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ধরনের পণ্য বিক্রি বন্ধ করতে হবে। সূত্র: প্রেসটিভি, আরটি, কোরিয়ান এক্সপ্রেস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...