Current date Sep 7, 2026
বিনোদন

মিমির শরীরে এসব কিসের চিহ্ন!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : প্রথম দেখেই মনে হবে নির্যাতনের দাগ। কিন্তু কে এমন হাল করল অভিনেত্রীর। সম্প্রতি নিজের টুইটার ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে তার শরীরে এমন চিহ্ন দেখা গেছে। তবে এতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই মিমি ভক্তদের। না কোনো রকম শারীরিক নির্যাতন করা হয়নি। মিমি বললেন, এটি হচ্ছে- হেভি ওয়ার্ক আউট এর ফল। আসলে বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন মিমি।

ছুটি কাটিয়ে কাটিয়ে ফিরেছেন প্রতিদিনের রুটিংয়ে। শুরুতেই গিয়েছেন জিমে। আর সেখানে ১০ দিনের গ্যাপিং ফুলফিল করতে সুন্দরীকে দিয়ে হেভি ওয়েট তুলিয়েছে ট্রেলার। আর তাতেই এমন দশা হয়েছে তার। ‘ক্রিসক্রস’ শুটিং শেষ করে ঘুরতে বেরিয়েছিলেন মিমি। গিয়েছিলেন মুম্বাই। ফিরেই নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

৬ নারীর গল্প ‘ক্রিসক্রস’। ছয় রকমের লড়াই তাদের। কিন্তু মিলে যায় একবিন্দুতে। সুজি। বাঙালি খ্রিষ্টান মেয়ে। সিঙ্গল মাদার। খুব ভাল ছবি আঁকে সে। ইরা হলেন চিত্র সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। মেহের। মুসলিম মেয়েটি স্ট্রাগলিং অভিনেত্রী। মিস সেন। ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। উর্ণা। ব্লগ লেখে। একাই থাকে এই স্বাধীনচেতা মেয়ে। আর সবশেষ রুপা। উত্তর কলকাতার গৃহবধু।

সুজি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। ইরা চরিত্রে মিমি চক্রবর্তী। মুসলিম মেহের চরিত্রে নুসরাত জাহান। ব্লগার উর্ণা ঋদ্ধিমা ঘোষ ও গৃহবধু রুপা সোহিনী সরকার। মিস সেন। তিনি এপারে ‘গেরিলা’ কিংবা ওপারে ‘বিসর্জন’ খ্যাত জয়া আহসান। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘ক্রিসক্রস’ সিনেমাতে একজন ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে মিমিকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...