Current date Sep 7, 2026
বিনোদন

মুভি টাইমের শীর্ষে শাকিব-অপু ও পোড়ামন ২

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : এখনো ঈদ আসেনি। এখনই কী করে বলে দেয়া সম্ভব ঈদের শীষ সিনেমা কোনটি বা ঈদের সেরা তারকা কারা? ঠিক তাই। তবে রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ অনুষ্ঠানের একটি জরিপে জানা গেল আসন্ন ঈদের কোন ছবিটি দর্শকের চাহিদার শীর্ষে রয়েছে। সেইসঙ্গে আগ্রহে সেরা নায়ক ও নায়িকা কে।

অনুষ্ঠানের উপস্থাপক সৈকত সালাহউদ্দিনের বরাতে রেডিও টু’ডে বলছে, শ্রোতা-দর্শকের ভোটে ২০১৮-এর রোজা ঈদের আকাংখিত নায়ক নির্বাচিত হয়েছেন শাকিব খান ও আকাংখিত নায়িকা অপু বিশ্বাস। এই দুই তারকার উপর শ্রোতা-দর্শক বাজি ধরছেন সবচেয়ে বেশি। আর আকাংখিত সিনেমা নির্বাচিত হয়েছেন পোড়ামন ২।

‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’-এর ২৫ উপলক্ষে গেল রোববার (৯ জুন) একটি রেস্টুরেন্টে রেডিও টুডে বিনোদন সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। রেডিও টুডে’র পক্ষে হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট এবং সিনিয়র আরজে টুটুল জহরিুল ইসলাম, বিক্রয় ও বিপনন প্রধান বুলবুল হোসেন ও ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’-এর সঞ্চালক সৈকত সালাহউদ্দিন এই সময় উপস্হিত ছিলেন। সেখানেই এসব তথ্য দেয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে চলচ্চিত্র পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। টুটুল জহরিুল ইসলাম ঘোষণা করেন যে, এই অনুষ্ঠানের ৫০ পর্ব উদযাপনে শ্রোতা জরিপে চলচ্চিত্রের নানা শাখায় অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার রেডিও টুডে কতৃপক্ষকে দেশীয় সিনেমার জন্য এই শো প্রচার করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই সময়ে রেডিও’র জগতে ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ ট্রেড শো।’

‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’র সঞ্চালক সৈকত সালাহউদ্দিন এই অনুষ্ঠানকে ওপেন শো বলে অভিহিত করেন। তিনি জানান, সাধারণত প্রতি শোতে একটি বিষয়ে কথা হয়। কখনো অতিথি থাকেন। টেলিফোনেও সংযুক্ত হন সিনেমার মানুষেরা। লাইভেও অংশ নেন তারকারা। পাশাপাশি রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে দেশীয় সিনেমা নিয়ে নানা জরিপ পরিচালনা করে থাকে অনুষ্ঠানটি।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...