Current date Sep 7, 2026
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিন শেষে যে লড়াইয়ের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা, শেষ দিন সেটা ধরে রাখতে পারেনি। ৪৫৩ রানের বিশাল টার্গেটে নেমে রবিবার তারা ২২৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ত্রিনিদাদ টেস্টে ২২৬ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল উইন্ডিজ।

সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে শনিবারের খেলা শেষ করেছিলেন কুশল মেন্ডিস। রানের খাতা না খুলে তার অন্য প্রান্তের সঙ্গী ছিলেন লাহিরু গামাগে। বিশাল লক্ষ্যে নেমে মেন্ডিসের ব্যাটই আশা ধরে রেখেছিল লঙ্কানদের। কিন্তু সেঞ্চুরি করে তার বিদায়ের পর বিপর্যয়ের শুরু।

১৯৭ বলে সেঞ্চুরির পর আর ১৩ বল টিকে ছিলেন মেন্ডিস। ২১০ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রানে তিনি শ্যানন গাব্রিয়েলের বলে পেছনে শেন ডাউরিচের গ্লাভসে ধরা পড়েন।

তারপর রোস্টন চেজের অফব্রেকে বেকায়দায় পড়ে শ্রীলঙ্কা। ৩১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় তারা। ২২২ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ৩.২ ওভারে বাকি ৩ উইকেট নিয়ে নেয় ক্যারিবিয়ানরা।

চেজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি পান দেবেন্দ্র বিশু। গাব্রিয়েল নিয়েছেন ২ উইকেট।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৪১৪ রানে ঘোষণা করে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৫ রানে। ৭ উইকেটে ২২৩ রানে উইন্ডিজ দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে লঙ্কানদের সামনে বিশাল লক্ষ্য দাঁড়ায়। যেটা অতিক্রম করতে পারেনি তারা। ক্রিকইনফো

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...