Current date Jul 13, 2026
বাংলাদেশ

ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, মাইকিং

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি : ভারী বর্ষণের কারণে কক্সবাজার পৌর এলাকার ৫ ওয়ার্ডের (৬,৭, ৮, ৯, ১০ এবং ১২ নম্বরের একাংশ) লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

রোববার (১০ জুন) রাতে এ রকম নির্দেশনা জানিয়ে পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে।

কক্সবাজরের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটাকে ভারী বর্ষণ বলা চলে। আগামী কয়েকদিনও এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এজন্য পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কামাল হোসেন জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পাহাড়ে ও পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য জেল প্রশাসনের পক্ষে মাইকিং করা করছে। সবাইকে নিরাপদে সরিয়ে আনতে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

পৌর মেয়র মাহবুবুর রহমান বলেন, পৌর শহের দু’টি মাইক নামানো হয়েছে। ওই ৫ ওয়ার্ডের লোকজনের জন্য পৌর শহরের প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, ডি-ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবলিক লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদের সেহেরিরও ব্যবস্থা রয়েছে। এছাড়া তাদের মালপত্রের নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে। সূত্র : বাংলানিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...