Current date Jul 13, 2026
বাংলাদেশ

প্রাইভেটকারে ধর্ষণচেষ্টা; রনির ৭ দিনের রিমান্ড আবেদন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় মাহমুদুল হক রনিকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তাকে শেরেবাংলা নগর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত মাহমুদুল হক রনিকে সকালে আদালতে পাঠানো হয়েছে। আটকের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গাড়ির চালক ফারুককে গ্রেফতারসহ ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য রনির সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টায় কলেজগেট সিগন্যালে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪) ভেতরে এক তরুণীকে ধর্ষণচেষ্টাকালে মদ্যপ রনি ও গাড়িচালক ফারুককে আটক করে জনতা। এ সময় রনি ও ফারুককে ব্যাপক মারধর করে জনতা। একপর্যায়ে ফারুক পালিয়ে গেলেও রনিকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...