Current date Sep 8, 2026
বিশ্ব

ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে সমর্থন চীনা প্রেসিডেন্টের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পারমাণবিক চুক্তি ‘আন্তরিকভাবে’ বাস্তবায়নের আহবান জানিয়েছেন। এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতকালে এ আহবান জানান তিনি। সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও নগরীতে দু’দিনব্যাপী এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের পর রবিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন শি। এ সম্মেলনে রাশিয়াও অংশ নেয়।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে স্বাক্ষরিত এই পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া এ চুক্তি বহাল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, রোহানির সঙ্গে বৈঠকে শি এ চুক্তিকে জোটবদ্ধ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

শি বলেন, এ চুক্তি হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সহায়ক এবং আন্তরিকভাবে চুক্তিটির বাস্তবায়ন অব্যাহত রাখা উচিত। বাসস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...