Current date Nov 7, 2026
বাংলাদেশ

ডেসকোর প্রিপেইড মিটারের সার্ভার ডাউন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হয়েছে। রোববার দুপুর ২টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সোমবার দুপুর ১২টা) সার্ভার সচল হয়নি।

দীর্ঘ সময় সার্ভার কাজ না করায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড গ্রাহকরা। অনেকের মিটারের ব্যালেন্স শেষ আবার অনেকের শেষের দিকে। যাদের ব্যালেন্স শেষ তারা এই প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। আবার যাদের ব্যালেন্স প্রায় শেষের দিকে তারা বিদ্যুৎহীন হওয়ার আশঙ্কা করছেন।

রাজধানীর খিলক্ষেত লেক সিটি এলাকার গ্রাহক রাশেদ মেহেদি জানান, তার মিটারের ব্যালেন্স প্রায় শেষের দিকে। মাত্র ৫০ টাকা রয়েছে। তিনি কার্ড কিনে গতকাল থেকে রিচার্জের চেষ্টা করেছেন কিন্তু এখন পর্যন্ত রিচার্জ করতে পারেননি। আজকের মধ্যে ব্যালেন্স শেষ হতে পারে। সার্ভার ঠিক না হলে তার বাসা বিদ্যুৎহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সাঈদ সারোয়ার বলেন, প্রকৌশলীরা সার্ভার চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে বলে জানান তিনি।

ডেসকোর একটি সূত্র জানিয়েছে, তাদের প্রিপেইড মিটারিং সিস্টেমের সফটওয়্যারটি সরবরাহ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অপারেটিং কার্যক্রমও পরিচালনা করেন পিডিবির প্রকৌশলীরা। ডেসকো বারবার তাগাদা দেওয়ার পরও তাদের প্রকৌশলীদের এখনও প্রশিক্ষণ দেয়নি পিডিবি। ফলে যেকোনো বিষয়ে সমস্যা দেখা দিলে পিডিবির প্রকৌশলীদের ডেকে এনে কাজ করাতে হয়। এজন্য ভোগান্তি আরও বাড়ে।

উল্লেখ্য, ডেসকোর গ্রাহক সংখ্যা ৮ লাখ ৩০ হাজার। এর মধ্যে প্রিপেইড গ্রাহক এক লাখ ২০ হাজার। রাজধানীর বনানী, গুলশান, উত্তরা, মিরপুরের কিছু অংশ ও টঙ্গীতে প্রিপেইড গ্রাহক রয়েছে ডেসকোর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...