Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুন্সীগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা

URL copied
Share URL copied

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে বিশাকা প্রকাশনী সংস্থার প্রকাশক শাহজাহান বাচ্চুকে (৬৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ জুন) ইফতারের আগ মুহূর্তে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি গ্রামে নিজ বাড়ির ৫০০ গজ দূরে হত্যার শিকার হন তিনি। তিনি ৯০ দশকের একজন প্রকাশক, যিনি শুধু কবিতার বই প্রকাশ করতেন। এছাড়াও তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ইফতারের ১০ মিনিট আগে বাড়ির কাছের চায়ের দোকান থেকে বাসায় ফিরছিলেন শাহজাহান বাচ্চু। এসময় অচেনা চারজন দু’টি মোটরসাইকেল নিয়ে সেখানে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং কাছে এসে তার বুকে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে পাশের ইছাপুরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টংগিবাড়ী ও সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

হত্যাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বাংলানিউজ

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...