Current date Sep 6, 2026
Lead Newsপরিবেশবাংলাদেশ

হাতিরঝিলের ফুটপাতে ধস

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলের ফুটপাতের একটি অংশ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার ফুটপাতে এই ধস হয়েছে।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফুটপাতের ওই জায়গার কিছু কিছু স্থানে আগেই দেবে গিয়েছিল। আজ হঠাৎ করে ওই জায়গা হুড়মুড় করে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা এক পথচারীও নিচে পড়ে যান। পরে তাঁকে মই ফেলে ওপরে তোলা হয়। ফুটপাতের ওই জায়গার নিচ দিয়ে পয়োনিষ্কাশনের লাইন চলে গেছে।

ঘটনাস্থলে থাকা কয়েকজন বলেন, আগেই যদি কর্তৃপক্ষ সচেতন হতো, তাহলে এত বড় ধস হতো না। আজ বড় কোনো ক্ষতিও হতে পারত। হাতিরঝিলের ফুটপাতের বিভিন্ন জায়গায় টাইলস উঠে গেছে। অনেক জায়গায়ই দেবে গেছে। অনেকে আবার টাইলস চুরি করে নিয়ে যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...