Current date Sep 7, 2026
খেলা

কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ বেলজিয়ামের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটিতে কোস্টারিকাকে উড়িয়ে দিল বেলজিয়াম। ঘরের মাঠে কোস্টারিকার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম।

সোমবার রাতে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও খেলার ২৪তম মিনিটে গোল হজম করতে হয় বেলজিয়ামকে। ম্যাচের ৩১তম মিনিটে গোলমুখে ফাঁকায় বল পেয়ে খেলায় সমতা আনেন নাপোলির ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।

এরপর ম্যাচের ৪২তম মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধান বাড়ান লুকাকু। ৬৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মিচি বাতসুয়াই। ডি-বক্সে হ্যাজার্ডের ছোট করে বাড়ানো বল ধরে ডান দিকে পাস দেন লুকাকু। আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে বল জালে ঠেলে দেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড বাতসুয়াই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...