Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ঈদে সুস্বাদু সসেজ পোলাও

URL copied
Share URL copied

ঈদের দুপুরে পোলাওয়ের আয়োজন না হলে কি চলে। প্রতি ঈদে একই ধরনের পোলাওয়ের বদলে খেতে পারেন ভিন্ন স্বাদের সুস্বাদু সসেজ পোলাও।

ঈদের আনন্দকে আরও মজাদার করে তুলবে ভিন্ন স্বাদের সসেজ পোলাও।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সুস্বাদু সসেজ পোলাও।

উপকরণ

মুগ ডাল ১ কাপ, পোলাওয়ের চাল ২ কাপ, দারুচিনি ও এলাচি ৪টি, কাঁচা মরিচ ১০/১২টি,

গোটা সরিষা ১ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ।

পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ পরিমাণ মতো, সসেজ (ছোট) ১ প্যাকেট, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ।
টক দই সিকি কাপ, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ১০/১২টা, সয়াবিন তেল আধা কাপ, দারুচিনি-এলাচি-জাফরান ১ টেবিল চামচ।

প্রণালী

মুগ ডাল সামান্য ভেজে চালের সঙ্গে মিশিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পাত্রে তেল দিয়ে সরিষা ও জিরার ফোড়ন দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।

পেঁয়াজ যখন চকচকে হবে, তখন চাল ও ডালের মিশ্রণ দিয়ে ৩/৪ মিনিট কষাতে হবে। এবার চাল ও ডালের দেড় গুণ গরম পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিন।

পানি যখন চালের সমান হবে, তখন ভালোভাবে নেড়ে লবণ চেখে অল্প জ্বালে তাওয়ার ওপর দমে বসাতে হবে।

এবারে সসেজ টুকরো করে কেটে নিতে হবে। পাত্রে তেল গরম করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ বাদামি হলে গরম মসলা গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা ও বাটা মসলা দই ও এক কাপ পানি দিয়ে কষাতে হবে।

মসলা কষানো হলে সসেজ টুকরাগুলো কাঁচা মরিচ দিয়ে ৩/৪ মিনিট কষিয়ে আধা কাপ পানি দিয়ে দমে বসাতে হবে। এই সময় গরম মসলার গুঁড়াও দিতে হবে। পাঁচ মিনিট দমে রাখার পর মুগ পোলাওয়ের সঙ্গে মিশিয়ে ১০ মিনিটের জন্য আবার দমে বসাতে হবে। এবার পরিবেশন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...