Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

‘আমরা খুব কনফিডেন্ট, জনগণ আমাদের পক্ষে আছে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। সুতরাং বিদেশিদের কাছে অভিযোগ বা নালিশ করে লাভ হবে না। এছাড়াও মাদক ও ভেজালবিরোধী অভিযান চলবে বলেও জানান ওবায়দুল কাদের।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিনিধি দল যখন ভারত সফরে গিয়েছিল তখন বিএনপি অভিযোগের পর অভিযোগ দিয়েছে; কিন্তু তাদের প্রতিনিধি দলের সফরে আওয়ামী লীগ চিন্তিত নয়।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের কার কার সঙ্গে আলাপ করল, কী আলাপ করল, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ আমরা খুব কনফিডেন্ট আমার দেশের জনগণ আমাদের পক্ষে আছে। কোনো বিদেশি শক্তি আমাকে ক্ষমতায় বসাবে না। আমার দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। তাদের (বিএনপি) তো কাজই হচ্ছে নালিশ করা। এবং তারা দেশেও নালিশ করে, বিদেশে গিয়েও নালিশ করে। করুক। আমাদের নালিশের প্রয়োজন নেই।’

পরবর্তী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থেই মাদক ও ভেজালবিরোধী অভিযান চলবে বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলের, ‘নেক্সট ইলেকশনের জন্য শেখ হাসিনা রাজনীতি করেন না। শেখ হাসিনা রাজনীতি করেন নেক্সট জেনারেশনের জন্য। নির্বাচনে আমরা যাব। নির্বাচন আমরা করব। এটাই মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য এদেশের পরবর্তী প্রজন্মের জন্য। এই যে মাদকবিরোধী, ভেজালবিরোধী অভিযান এটা পরবর্তী প্রজন্মের কর্মসূচি।’

আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...