Current date Jul 12, 2026
বিশ্ব

এটি একটি পায়রা-মাছ!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সম্প্রতি চীনে একটি বিরল ঘটনা ঘটেছে। দেশটির এক সৌখিন মৎস্য শিকারির হাতে ধরা পড়েছে একটি অদ্ভূত ধরনের মাছ। মাছটির মাথা দেখতে ঠিক পায়রার মতো। চীনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে গত ৫ জুন এই মাছ শিকারের ঘটনা ঘটেছে।

ব্রিটেনের সংবাদ মাধ্যম মিরর-এ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

সম্প্রতি চীনে খুঁজে পাওয়া অস্বাভাবিক প্রাণিগুলোর মধ্যে এটি একটি। মাছটি ধরা পড়ার পর অনেকেই ছবি তুলেছেন। আবার কেউ কেউ ভিডিও করেছেন, ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মনে করা হচ্ছে, এটি স্বচ্ছ পানির রুই প্রজাতির মাছ। সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়। যে সৌখিন মৎস্য শিকারি মাছটি ধরেছিলেন, তিনি এটিকে কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন।

প্রসঙ্গত, চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে গত মাসে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। প্রাণীগুলোর একটি ছিল র‌্যাটফিস। এই র‌্যাটফিসের আকৃতির কান আছে। আর চোখ থাকলেও তারা অন্ধ। বিশ্বে এটি বিরল ঘটনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...