Current date Jul 12, 2026
বিশ্ব

কলমেও ভয় কিম জং উনের!

URL copied
TOPSHOT - US President Donald Trump (2nd R) and North Korea's leader Kim Jong Un (2nd L) sign documents as US Secretary of State Mike Pompeo (R) and the North Korean leader's sister Kim Yo Jong (L) look on at a signing ceremony during their historic US-North Korea summit, at the Capella Hotel on Sentosa island in Singapore on June 12, 2018. Donald Trump and Kim Jong Un became on June 12 the first sitting US and North Korean leaders to meet, shake hands and negotiate to end a decades-old nuclear stand-off. / AFP PHOTO / SAUL LOEB
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার বেড়াজালের কারণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্পর্কে জানা যায় খুবই কম। তবে সেই নিরাপত্তা কতটা কঠোর তা আমরা খুবই কম জানি।

তবে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সে সম্পর্কে কিছুটা জানা গেল।

ঐতিহাসিক এই বৈঠকের যৌথ ঘোষণায় স্বাক্ষরের সময় কলম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে প্রমাণিত হয় কিমের গোপনীয়তা রক্ষায় তার দেশ কতটা সতর্ক।

মঙ্গলবার যৌথ ঘোষণা সইয়ের সময় ভিডিওতে কলম নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নজরে এসেছে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের সাংবাদিকদের।

একটি প্রতিবেদনে তারা সেই তথ্য তুলে ধরেন।

যৌথ ঘোষণার দলিলে সই করতে যখন বসেছেন ট্রাম্প ও উন, তখন দুজনের সামনেই ছিল একটি করে কলম।

সইয়ের আগ মুহূর্তে দেখা যায়, কিমের একজন নিরাপত্তা কর্মকর্তা দস্তানা পরে সাদা একটি কাপড়ে কলমটি ঘষছেন।

পরিচ্ছন্ন কিংবা জীবাণুমুক্ত করার আগে তা কিমের হাতে দিতে চাচ্ছিলেন না তিনি।

ঠিক ওই মুহূর্তে এগিয়ে আসেন কিমের বোন কিম উ-জং, যিনি এখন ভাইয়ের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাচ্ছেন।

তাৎক্ষণিক কিম উ-জং আরেকটি কলম বাড়িয়ে দেন ভাইয়ের হাতে।

নিজের সঙ্গে করে নিয়ে আসা এই কলমটিকেই ভাইয়ের জন্য নিরাপদ মনে করছিলেন তিনি। এটি তিনি বের করেন তার জ্যাকেটের পকেট থেকে।

এরপর বোনের দেয়া কলমেই কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকারের ঐতিহাসিক দলিলে সই করেন ৩৫ বছর বয়সী রাষ্ট্রনেতা কিম।

জীবাণু অস্ত্র নিয়ে সতর্ক থাকার পাশাপাশি কিমের দেহের কোনো নমুনা যেন কারও হাতে না পড়ে, সে বিষয়ে সব সময়ই সতর্ক কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...