Current date Jul 12, 2026
বিশ্ব

উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়: ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জন্য উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। বুধবার এক টুইটে এমনটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইম।

টুইটে ট্রাম্প বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই তুলনায় এখন সবাই অনেক বেশি নিরাপদ বোধ করতে পারেন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হামলার হুমকি আর নেই। কিম জং উনের সঙ্গে বৈঠক চমৎকার এবং খুবই ইতিবাচক অভিজ্ঞতা। উত্তর কোরিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।

কিমের সঙ্গে বৈঠকের পর ওইদিনই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইচ্ছার কথা জানান। যদিও খুব তাড়াতাড়ি নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলেও জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে (কেসিএনএ) বলেছে, উত্তর কোরিয়া সফল হয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া বন্ধ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হলে উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...