Current date Sep 7, 2026
বিনোদন

আমি নিরাপদে আছি: দীপিকা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের ওরলির একটি বহুতল ভবনে বুধবার দুপুরের দিকে আগুন লাগে। এই ভবনটির ২৭তলায় বসবাস করেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আগুন লাগার সময় দীপিকা বাসায় ছিলেন না। তার ফ্ল্যাটেরও তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এদিকে দীপিকা নিজেও টুইটারে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। দীপিকা বলেন, ‘আমি নিরাপদে আছি। সবাইকে ধন্যবাদ, এমন অবস্থায় আমার খোঁজ নেয়ার জন্য। যারা এই অগ্নিকাণ্ডে ঝুঁকিতে আছেন, তাদের জন্য সবাই প্রার্থনা করুন।’

ওরলির প্রভাদেবী এলাকার বিউবন্ড ভবনের ৩২তলায় বুধবার দুপুরে হঠাৎ করেই আগুন লাগে। আগুন লাগার পর দীপিকার সহকর্মী ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পরেন। দীপিকা টুইটারে নিজে নিরাপদে থাকার কথা জানান।

জানা গেছে, এই ভবনটিতে ৯০টিরও বেশি পরিবার বসবাস করেন। আগুন লাগার পর সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ করেন।

এদিকে মুম্বাইয়ের ওরলির ওই বহুতল ভবনে আগুন লাগার পর পরই বিষয়টি নিয়ে টুইট করে মুম্বাই পুলিশ। তারা জানায়, দায়িত্বশীল কর্মকর্তা ও অগ্নি নির্বাপণ বিভাগের সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত আছেন। দশটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ভারতের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, যখন ভবনে আগুন লাগে, তখন বাড়িতে ছিলেন না দীপিকা। সেই ভবনে তার একটি অফিসও রয়েছে। বাসা ও অফিস কোনোটিরই কোনো ক্ষতি হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...