Current date Sep 7, 2026
খেলা

স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল পাকিস্তান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের শীর্ষ দল ইংল্যান্ডকে এডিনবার্গে কয়েকদিন আগে হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করা স্কটল্যান্ডকে ফের মাটিতে নামাল পাকিস্তান। মঙ্গলবার একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানে হারানোর পর বুধবার সেই স্কটল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছে সরফরাজ বাহিনী। একই সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের শিরোপাও ঘরে তুললো পাকিস্তান।

এদিন, টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করেন ফখর জামান ও আহমেদ শেহজাদ। ফখর ২৫ বলে ৩৩ এবং শেহজাদ ২২ বলে ২৪ রানে বিদায়ের পর অবশ্য দ্রত ফিরে যান হুসাইন তালাত (১৭) ও অধিনায়ক সরফরাজ আহমেদ (১৪)। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ঝড় তোলেন শোয়েব মালিক। শেষ দিকে পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সাবেক অধিনায়কের ২২ বলে ৪৯ রানের ওপর ভর করে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্কটল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই জর্জ মানসেইকে সাজঘরে পাঠান উসমান খান। নিজের দ্বিতীয় ওভারেও তুলে নেন আরও একটি উইকেট। ২ ওভারে ৪ রানের বিনিময়ে ২ উইকেট নেওয়া উসমান খান আর বল না করলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। বাকি কাজটা সারেন ফাহিম আশরাফ। ১৬ বল করে ৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ড গুটিয়ে যায় মাত্র ৮২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে ক্যালাম ম্যাকলিওডের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেবল দু’জন দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...