Current date Oct 30, 2026
বিনোদন

বলিউডের সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি বলিউডের সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশি গার্ল। বললেন, ভারতীয় সিনেমায় নাচ করতে গেলে নিতম্ব এবং বক্ষই সব।

তবে ঘটনাটা বেশ পুরনো। বছর দুয়েক আগে অর্থাৎ ২০১৬ সালে অভিনেত্রী এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে সকলের নজরে এসেছিলেন। রেড কার্পেটে কিছুটা হাঁটার পরেই সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরেন একাধিক প্রশ্ন নিয়ে। এই সময় একজন তাঁকে বলিউড নিয়ে প্রশ্ন করেন। অভিনেত্রী আপ্লুত হয়ে জবাব দিতে থাকেন। সেখানে তাঁকে বলিউডের নাচের স্টেপ প্রসঙ্গে প্রশ্ন করা হয়।

উত্তরে অভিনেত্রী জানান “ভারতীয় ফিল্ম মানেই শুধু বক্ষ এবং নিতম্ব! এখানে নাচতে গেলে সব কিছুই নিতম্ব আর বক্ষের মুভমেন্ট হওয়া সবথেকে বেশি জরুরি।” পাশাপাশি ক্যামেরার সামনে নিজেও নেচে দেখান অভিনেত্রী।কিন্তু সম্প্রতি ইউটিউবে ফের ভাইরাল হয়েছে এটি।

ভিডিওটি ভাইরাল হতেই নায়িকার বিরুদ্ধে কুৎসিত মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। ভারতীয় সংস্কৃতি নিয়ে এরকম মন্তব্য করায় নায়িকার ফ্যানেরাও তাঁর বিরুদ্ধে মুখ খোলে। অনেকের মতেই নায়িকা হলিউড স্টার হয়ে গিয়েছে বলে নিজেকে অনেকে বিশাল কিছু ভেবে নিয়েছেন। কিন্তু তিনি হয়তো ভুলে যাচ্ছেন যে তিনি নেচেই বিখ্যাত হয়েছেন। যদিও এসব নিয়ে এখনই অভিনেত্রী পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।

পাশাপাশি অভিনেত্রী এমনিতেই বেশ কোণঠাসা নিজ দেশের মাটিতে। সম্প্রতি ‘কোয়ান্টিকো’র লেটেস্ট সিরিজ ‘দ্য ব্লাড অফ রোমিও’ তে এক হিন্দু জাতীয়তাবাদীকে জঙ্গি তকমা দিয়ে দেখানো হয়েছে। আর তাঁকে এই তকমা দেওয়ার সংলাপটি বলেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়া অর্থাৎ এফবিআই এজেন্ট ‘অ্যালেক্স প্যারিস’। সম্প্রতি এই এপিসোড ঘিরে দেশের মাটিতে শুরু হয়েছে বিতর্ক।

রাজনীতিবিদ, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের প্রতিক্রিয়ায় আপাতত কোনঠাসা হয়ে পড়েছেন পিগি চপস। এই পরিস্থিতিতে অভিনেত্রীকে সমর্থনে এগিয়ে আসে নির্মাতা সংস্থা এবিসি। প্রকাশ্যে তাঁরা ক্ষমা চাইলেও কিন্তু মন গলেনি কারোর।

ওই এপিসোডের জন্য এবিসি ক্ষমা চেয়ে বলেছে, “প্রিয়াঙ্কা না পরিচালক, না গল্পের লেখক। ওই এপিসোডে যা দেখানো হয়েছে তাতে অভিনেত্রীর কোনও হাত নেই। কোয়ান্টিকো একটি ফিকশন সিরিজ, মানুষের আবেগকে আহত করার কোনও উদ্দেশ্য ছিল না।”

প্রিয়াঙ্কা নিজেও দু:খ প্রকাশ করে টুইট করেন। তিনি বলেন, কোনো উদ্দেশ্য থেকে ভারতীয়দের ভাবাবেগকে আঘাত করা হয়নি। তিনি এ-ও বলেন যে, তিনি একজন গর্বিত ভারতীয়।

তিনি লেখেন, আমি অত্যন্ত মনঃক্ষুণ্ন এবং দুঃখিত যে কিছু মানুষ কোয়ান্টিকোর একটি এপিসোড দেখে মনে আঘাত পেয়েছেন। এটা কোনোভাবেই আমার বা আমাদের উদ্দেশ্যমূলক কাজ ছিল না। আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আমি একজন গর্বিত ভারতীয় এবং আমার অবস্থান কোনোদিনই পরিবর্তনযোগ্য নয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...