Current date Sep 6, 2026
লাইফস্টাইল

মেহেদিতে হাত রাঙাতে ব্যস্ত নারীরা

URL copied
Share URL copied

কাল বাদে পরশু ঈদুল ফিতর। ঈদের এই শেষ সময়ে নারীরা ঘরে বাইরে ব্যস্ত মেহেদিতে হাত রাঙাতে। যারা সুন্দর আলপনা করে মেহেদি পরাতে পারে তাদের কদর এখন সব চেয়ে বেশি। পাড়ায় পাড়ায় কিংবা বিভিন্ন শপিংমলের সামনে এবং ভেতরের কর্নারগুলোতে নারীরা মেহেদি নিয়ে বসেছেন। একহাতে মেহেদি পরিয়ে দিতে ৫০ থেকে ১৫০ টাকা। আর দুই হাতে পরিয়ে দিতে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। পার্লারগুলোও এখন এই মেহেদি পরিয়ে দেওয়ার কাজেই বেশি ব্যস্ত।

এখন মেহেদি হাতে লাগাতে আর আগের মতো বিড়ম্বনা পোহাতে হয় না। মেহেদি বাটায় ঝামেলাও নেই। মিহিবাটা মেহেদিই টিউবে পাওয়া যায়। ধানমন্ডির রাপা প্লাজা, জেনেটিক প্লাজা, জয়িতায় বসেছে মেহেদি পরিয়ে দেওয়ার মেলা। লালমাটিয়া থেকে তিসা এসেছেন মায়ের সঙ্গে মেহেদি পরিয়ে নিতে। দুই হাতে মেহেদি পরিয়ে নিতে ২০০ টাকা লাগবে বলে, মা তাকে বলছেন এক হাতে পরিয়ে নিতে। কিন্তু তাতেই গাল ফুলিয়ে বসে আছে তিসা। পাশে আরো সিরিয়াল নিয়ে বসে আছে রিনুত, মাইশা, বর্ষাসহ আরো অনেকে। শুধু যে ছোটরাই মেহেদি পরছেন তা নয়, হাত রাঙাতে পটু বড়রাও। ধানমন্ডি লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকার বিউটি পার্লারগুলোতে ঘুরে দেখা যায়, তাদের মেহেদি পরানোর ব্যস্ততা।

তিন বোন ও ভাবি মিলে এসেছেন ফারজানা শাকিল পার্লারে, মেহেদি পরতে। তারা হাতভর্তি করে মেহেদি পরছেন। অনেকে আবার পায়েও মেহেদিতে আলপনা করে নিচ্ছেন।

শুধু যে মেহেদি পরতেই নারীরা ব্যস্ত তাই নয়, তারা মেহেদি পরার পশাপাশি ভ্রু প্লাক করে নিচ্ছেন। ফেসিয়াল করে নিচ্ছেন যে যেমনটি পছন্দ করেন। কেউবা করছেন গোল্ড ফেশিয়াল, কেউ করছেন ক্লিনআপ, নারিসিং, অরেঞ্জ, হার্বাল ফেসিয়াল করছেন নারীরা।

ফেসিয়ালের পাশাপাশি করছেন মেনিকিওর, পেডিকিওর, চুলের যত্ন, চুলে বিভিন্ন ধরনের রঙ করানো, হেয়ার ট্রিটমেন্ট, চুলের বিভিন্ন ধরনের কাট দিয়ে নিচ্ছে নারীরা। ফ্যাশনপ্রিয় তরুণীরা ঈদ উপলক্ষে কিনছেন বিভিন্ন ধরনের পারফিউম, বডি স্প্রে, শাওয়ার জেল ইত্যাদি। পারফিউমের দাম পড়বে ৭৫০ টাকা থেকে ১৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত। মেয়েদের পারফিউমের ও বডিস্প্রে বিক্রি হচ্ছে বেশি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...