Current date Sep 7, 2026
বিনোদন

সালমানের কোলে উঠেছেন শাহরুখ!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : আগেই জানা গিয়েছিলো শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জিরো’তে দেখা যাবে সালমান খানকে। তবে হুট করেই দুই খান সবাইকে এভাবে চমকে দেবেন সেটা কেউ ভাবতে পারেনি।

বৃহস্পতিবার (১৪ জুন) শাহরুখের আসন্ন সিনেমা ‘জিরো’র একটি গানের টিজার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সালমানের সঙ্গে নেচে স্টেজ মাতাচ্ছেন শাহরুখ। শুধু তাই নয় রীতিমতো সালমানের কোলে উঠে উল্লাস করছেন বলিউড ‘বাদশা’!

একসঙ্গে দুই খানকে পর্দায় এমনভাবে দেখা ভক্তদের জন্য অনেক বড় চমক। টিজারে ঈদ মোবারক লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে এটি শাহরুখ-সালমানের ঈদ উপহার।

টিজার প্রকাশের পরপর খান ভক্তদের সঙ্গে বলিউড তারকারও সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করছেন। জুড়ে দিচ্ছেন মজার মজার কমেন্ট।

‘জিরো’তে বামন হয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান। এতে তিনি দ্বৈত-চরিত্রে অভিনয় করেছেন। বছরের শুরুতেই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিলো।

আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে কিং খানের বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...