Current date Sep 6, 2026
লাইফস্টাইল

কিভাবে পাবেন মেহেদির রঙে রাঙা হাত?

URL copied
Share URL copied

ঈদ এলে তরুণীরা হাতে মেহেদির নকশা করবে না এমন তো চিন্তাই করা যায় না। হাত ভরা লাল রঙের বিভিন্ন নকশা সব থেকে পছন্দ তাদের। কিন্তু অনেক সময়ই দেখা যায় সুন্দর করে মেহেদি দিলেও তার রং হয় না মন মত। মেহেদি দেয়ার আগে ও পরে কিছু বিষয় মাথায় রাখলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রং। তাই আজকে দেয়া হলো মেহেদির রং গাঢ় লাল ও দীর্ঘস্থায়ী করতে কী কী করতে পারেন।

হাত রাঙানোর আগে-
হাতের আর পায়ের যে অংশে মেহেদি দেবেন তা ভাল ভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। সাবান দিয়ে না ধুলে ত্বকে রং বসে না।

মেহেদি দেবার ঠিক আগে আগে ওয়াক্সিং, ম্যানিকিওর, পেডিকিওর করাবেন না, প্রয়োজন হলে ১ দিন আগে করুন এবং চাঁদরাতে মেহেদি পড়ুন। দেখা গেছে, এসবের ঠিক পর পর মেহেদি দিলে রং পানশে বাদামি হয়ে যায়।

মেহেদির মধ্যে কচি পেয়ারা পাতা, লেবুর রস, চা ইত্যাদি ব্যবহার করলে রং অনেক গাঢ় হয়। কারণ এগুলো মেহেদির কালারিং প্রপার্টি বাড়িয়ে দেয়। নিজে বানালে একটু করে মিশিয়ে নিতে পারেন। আর্টিস্টকেও বলতে পারেন যাতে এগুলো ব্যবহার করে।

গাঢ়, লাল রাঙা হাতের জন্য-
গাঢ় রং পেতে চাইলে অবশ্যই বিশেষ দিনের অন্তত ২৪ ঘণ্টা বা ১ দিন আগে হাতে মেহেদি দেবেন। ভাল ন্যাচারাল মেহেদির আসল রং ২৪ ঘণ্টা পর দেখা যায়। ন্যাচারাল মেহেদি হাতে যতক্ষণ রাখতে পারেন তত ভাল।

মেহেদি শুকানোর পর উঠানোর জন্য পানি দেবেন না। অন্তত ১২ ঘণ্টা মেহেদি দেয়া জায়গায় পানি লাগাবেন না। নরমাল তেল, বা আচারের তেল দিয়ে মেহেদি উঠাবেন। ধুয়ে ফেললে রং ২-৩ শেড হালকা হয়ে যায়।

একটা প্যানে কয়েকটা লবঙ্গ দিন, এবার ধোঁয়া ওঠা শুরু করলে এর উপরে দুই হাতের তালু ধরে রাখুন। ১০ সেকেন্ড পর হাত সরিয়ে নিন। তবে অবশ্যই সাবধানে করবেন যেন হাত না পুড়ে যায়।

একটু লেবুর রসে চিনি মেশান, মেহেদি শুকানোর পর উঠে গেলে হাতে এই মিশ্রণ লাগান। অতিরিক্ত লেবু-চিনি হাতে ব্যবহার করতে শুরু করবেন না। এতে পানি দিয়ে ধুলে যা হয় তাই হবে, ডিজাইন হালকা হয়ে নষ্ট হয়ে যাবে। এই মিশ্রনের কয়েক ফোঁটাই যথেষ্ট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...