Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ঈদের সকালে মজার কাচ্চি!

URL copied
Share URL copied

ঈদের মজা তো বাহারি রকমের খাবারেই। সকাল থেকে রাত পর্যন্ত এ দিন চলতে থাকে মজাদার খাবার খাওয়ার পালা। তবে যে খাবারটি ছাড়া একেবারেই চলে না তা হলো কাচ্চি বিরিয়ানি। তাই আজকে ঈদের রেসিপিতে দেয়া হলো কাচ্চি বিরিয়ানি তৈরির নিয়ম।

কাচ্চি বিরিয়ানি

উপকরণ :
খাসির হাড় ছাড়া মাংসের ছোট টুকরা আধা কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, আলু টুকরো ২ কাপ, কিশমিশ ৩ টেবিল-চামচ, এলাচ পাউডার আধা চা-চামচ, দারুচিনি গুঁড়া আধা চা-চামচ, ঘন কেওড়াজল ২ টেবিল-চামচ, কাঁচামরিচ ৮-১০টি, কাজুবাদাম আধা কাপ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, বাটার অয়েল দেড় কাপ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, মটরশুটি ১ কাপ (সুপারশপে পাওয়া যায়),তেজপাতা ২টি, গোলাপজল ২ টেবিল-চামচ, গরম পানি ৮ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, পেস্তাবাদাম আধা কাপ, আদা গুঁড়া ১ টেবিল-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, টকদই ১ কাপ।

পদ্ধতি :
খাসির মাংসের টুকরোগুলো প্রথমে ১ চা-চামচ আদা গুঁড়া, আধা চা-চামচ রসুন পেস্ট, আধা কাপ টকদই ও লবণ দিয়ে সেদ্ধ করুন। আলুগুলো লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিন। চাল ধুয়ে পানি ঝড়ান। ৪ টেবিল চামচ বাটার অয়েল গরম করে কিশমিশ ও কাজু ভেজে সেদ্ধ মাংসতে দিয়ে দিন। সেদ্ধ আলুগুলোও ভেজে নিতে হবে।

বাকি বাটার অয়েল গরম করে পেঁয়াজ ভেজে কিছুটা উঠিয়ে রাখুন। এখন ওই বাটার অয়েলেই সব মসলা কষিয়ে খাসির মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে তাতে চাল দিন। এ সময় গরম মসলা ও তেজপাতা দিতে হবে। এরপর দুধ দিয়ে ৪-৫ মিনিট ভেজে পানি দিতে হবে।

স্বাদমতো লবণ ও আলুগুলোও দিন। পানি কমে এলেই দই, চিনি ও মটরশুটি দিয়ে ২৫ থেকে ৩০ মিনিট দমে রাখতে হবে। তারপর ডিসে ঢেলে পেঁয়াজ, কিশমিশ, কাজু ও পেস্তাবাদাম দিয়ে পরিবেশন করুন ঈদের দিনের বিশেষ খাবার মুখরোচক কাচ্চি বিরিয়ানি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...