Current date Jul 12, 2026
খেলা

ভারতকে বড় সংগ্রহ করতে দিল না আফগানিস্তান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আফগানদের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়া হল না ভারতের। প্রথম দিনের ৬ উইকেটে ৩৪৭ রানের পর থেকে খেলতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ৪৭৪ রানে।

আগের দিন লোকেশ রাহুল আউট হওয়ার আগের বল পর্যন্ত একসময় ভারত ২ উইকেটে ২৮৪ রানে দাঁড়িয়েছিল ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের শতরান ও তিন নম্বরে লোকেশের আগ্রাসী হাফসেঞ্চুরির পর ভারতের বিশাল ইনিংস গড়ে তোলা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল।

মিডল অর্ডারে পুজারা, রাহানে ও কার্তিক খুব বেশি সময় মাঠে কাটাতে না পারায় সাময়িকভাবে ধাক্কা লাগে ভারতীয় ইনিংসে। তবে অশ্বিন, জাদেজাদের নিয়ে হার্দিক পান্ডিয়ার লড়াই পুনরায় ম্যাচের নিয়ন্ত্রণ হাতে এনে দেয়। শেষবেলায় উমেশ যাদব ব্যাট চালিয়ে কার্যকরী যোগদান রাখেন দলের ইনিংসে।

গত দিনের অপরাজিত ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ১৮ রানে ইয়ামিন আহমদজাইয়ের বলে উইকেটরক্ষক জাজাইয়ের হাতে ধরা পড়েন অশ্বিন। জাদেজার সঙ্গে জুটি বেঁধে অষ্টম উইকেটের জুটিতে ৬৭ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া।

আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন আহমদজাই। দু’টি করে উইকেট নিয়েছেন ওয়াফাদার ও রশিদ খান। একটি করে উইকেট নবি ও মুজিব উর রহমানের। ভারতের ইনিংস শেষ হওয়া মাত্রই মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করে আম্পায়াররা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...