Current date Sep 7, 2026
খেলা

নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায়

URL copied
Share URL copied

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়াডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার সকাল ৮টায় নড়াইল পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে তিনি ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ম.ম. শফিউল্লাহ।

ঈদের নামাজ আদায় শেষে, ঈদগাহে আগত মুসল্লীদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ‘নড়াইল এক্সপ্রেস খ্যাত’ মাশরাফি বিন মর্তুজা। এসময় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন।

এদিকে নড়াইলের প্রধান ঈদের জামাতে মাশরাফি ছাড়াও অংশ নেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে মা-বাবাসহ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে জন্মস্থান নড়াইলে আসেন মাশরাফি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...