Current date Sep 8, 2026
বিশ্ব

ঈদে মুসলিমদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প-মেলানিয়া

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তারা।

ওই বার্তায় ট্রাম্প বলেন, ‘এক মাসের রোজার প্রতিফলন হচ্ছে এই ঈদ এবং দৈনন্দিন জীবনে এটি আবারও মানুষের জীবনে আনন্দ এবং ভালোবাসার অনুভূতি ফিরিয়ে আনে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি ও মেলানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা ক্ষমাশীলতা দেখানোর সময়। এর মাধ্যমে নিজেদের মধ্যে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পাওয়া যায়।’

এদিকে মুসলিম বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও। তিনি বলেছেন, ‘ঈদ-উল-ফিতর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিদেশে মুসলিম ও অ-মুসলিমদের মনে করিয়ে দেয়, সারা বছর রমজানের শিক্ষা ও সারমর্ম বজায় রাখতে হবে। শান্তি বজায় রাখতে হবে, দুর্গতদের পাশে দাঁড়াতে হবে, বৈচিত্র্যকে শ্রদ্ধা করতে হবে এবং অন্যদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে হবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...