Current date Sep 7, 2026
বিনোদন

প্রথম দিনে গড়পরতা আয় ‘রেস থ্রি’র

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বেশ কবছর ধরে ভারতীয় সিনেমার ঈদের বাজার দখল করে রেখেছেন সালমান খান। এবছরেও এর ব্যতিক্রম হলো না, দেশটির প্রেক্ষাগৃহে এলো ভাইজান অভিনীত সিনেমা ‘রেস থ্রি’। তবে অন্যান্য বারের তুলনায় এবার সাল্লুর শুরুটা হলো মলিনভাবে। কারণ প্রথম দিনে আশানুরূপ ব্যবসা করতে পারেনি তার ছবি।

৪২০০ সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে রেস থ্রি। সেই হিসেবে প্রথম দিনে ত্রিশ থেকে পয়ত্রিশ কোটি রুপির মতো আয় করার কথা ছিল ছবিটির। তবে রেসের প্রথম দিনের সংগ্রহ এর ধারে কাছেও পৌঁছুবে না বলে নিশ্চিত করেছে ভারতীয় বক্স অফিস। অনেক সিনেমা হলে নাকি অর্ধেক শো দেখিয়েছে। তবে কাল ঈদের দিনে এই চিত্র পাল্টে যাবে বলে ধারণা করছেন হিন্দি সিনেমার বাণিজ্য বিশ্লেষকরা।

রেস থ্রি ছবিটি পরিচালনা করেছেন রেমো ডি সুজা। এই নির্মাতা আশা করেছেন, তার একশন ফাইটিং যনরার এই সিনেমা প্রথম সপ্তাহেই হয়তো পৌঁছে যাবে একশ কোটির ঘরে। তবে ছবিটির প্রথম দিনের আয় তার সেই স্বপ্নকে কিছুটা কঠিন করে দিয়েছে বলেই মনে হচ্ছে আপাতত। প্রসঙ্গত, রেস থ্রি ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, সাকিব সালিমসহ অনেকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...