Current date Jul 13, 2026
খেলা

কালো জার্সিতে মেসিরা কি আনলাকি?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : পরিচিত নীল-সাদা জার্সির পরিবর্তে কালো জার্সিতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। তবে জার্সিটা অবশ্য তাদের কাছে ‘আনলাকি’ বললেও বোধহয় খুব একটা ভুল হবে না৷ কারণ দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হাফ-টাইমের আগেই খান তিনেক গোল হজম করতে পারত বিশ্বকাপে হাতেখড়ি হওয়া আইসল্যান্ডের কাছে৷ প্রথমার্ধে ফিফা ব়্যাংকিংয়ে তাদের থেকে ১৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে এক গোল হজমও করে ফেলে আর্জেন্টিনা৷

ফ্যানাদের ক্ষেত্রে সব সময়েই জার্সি একটা বড় বিষয়। দেশের পরিচিতিই হয়ে যায় জার্সি দিয়ে। কিন্তু নিজেদের পরিচিত জার্সি বাদ দিয়ে আইসল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামতে হল মেসি-মাসচেরানোদের৷ দেখে মনে হয়নি আর্জেন্টিনা খেলছে৷ বরং আইসল্যান্ডকেই আর্জেন্টিনা বলে ভুল হয়ে যাচ্ছে৷ প্রথম ম্যাচেই সেই আইসল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে থেমে গেল আর্জেন্টিনা৷

ফুটবল মাঠে নীল-সাদা রঙ মানেই আর্জেন্টিনা। কিন্তু মস্কোয় যখন মেসি, ডি মারিয়া, মাসচেরানোরা মাঠে নামলেন তখন বোঝা দায় কোন জার্সি পরে নেমেছেন তারা। গাঢ় কালো রঙের জার্সি ও প্যান্ট একেবারেই অপরিচিত। তবু সেই জার্সি গায়েই নামতে হয়েছে মেসিদের। বরং আইসল্যান্ডের জার্সিতেও রয়েছে নীল-সাদার ছোঁয়া।

মেসিদের হোম কিটে ছিল পুরনো মেজাজ৷ নীল-সাদা ট্র্যাডিশানাল জার্সি৷ অন্যদিকে অ্যাওয়ে জার্সি এবার হয়ে গেল কালো রঙের৷ জার্সির উপর দিকে রয়েছে নীল রঙের ডোরাকাটা ডিজাইন৷ গতবার ব্রাজিল বিশ্বকাপে ডিপ ব্লু রঙের জার্সি পড়ে ফাইনাল খেলেছিল মেসিরা৷ সেই জার্সি রাশিয়া বিশ্বকাপে বাতিল করেছে মেসি অ্যান্ড কোং৷

ক্লাব ফুটবলে হোম এবং অ্যাওয়ে জার্সির বেশি ব্যবহার দেখা যায়। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে হোম ও অ্যাওয়ে জার্সি থাকলেও তুলনামূলক ব্যবহার কম। যদি বিপক্ষের জার্সির রঙ প্রায় এক হয়ে যায় তখন পরিবর্তন করা হয়। যেমন ব্রাজিলকে একবার নীল জার্সি ও সাদা প্যান্ট পরে খেলতে দেখা গিয়েছিল৷ ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই জার্সিতে মাঠে নেমেছিল সাম্বার দেশ৷ জার্মানির পরিচিত সাদা-কালো জার্সি ছাড়াও রয়েছে কালো এবং সবুজ রঙের জার্সি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...