Current date Sep 14, 2026
বাংলাদেশ

ময়মনসিংহে ‘মাদক ব্যবসায়ী’ নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি ময়মনসিংহ : ময়মনসিংহে ‘মাদক ব্যবসায়ী’ নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারময়মনসিংহে রেহেনা আক্তার (৩৮) নামে এক নারী ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রেহেনা আক্তারের বাড়ি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায়। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত রেহেনার নামে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাতটি মাদকের মামলা রয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...