Current date Sep 8, 2026
বিশ্ব

মক্কায় মসজিদে বাংলাদেশির আত্মহত্যা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কায় নগরীর গ্র্যান্ড মসজিদে এক বাংলাদেশি নাগরিক আত্মহত্যা করেছেন। গত বুধবার মসজিদের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন তিনি।

দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মুসল্লিরা কাবা শরিফ প্রদক্ষিণ করার সময় ওই ব্যক্তি ভবন থেকে লাফিয়ে পড়েন। এ সময় নিচে প্রার্থণারত সুদানের এক নাগরিকের ওপর পড়েন তিনি। এ ঘটনায় ওই সুদানি নাগরিকও মারাত্মক আহত হয়েছেন।

ঘটনাস্থলেই ওই বাংলাদেশি মারা যান বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তবে এখন পর্যন্ত নিহতের নাম জানা যায়নি।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, পর্যবেক্ষণকারী ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখা গেছে,মসজিদের দোতলার দেয়াল টপকিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশি ওই নাগরিক।
এর আগে গত ৯ জুন মক্কার হারাম শরীফের ছাদ থেকে লাফিয়ে একটি ফরাসি নাগরিক আত্মহত্যা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...