Current date Sep 7, 2026
বিনোদন

বাংলাদেশি শিল্পীর গানে ২২ দেশের ৩৫ বাদ্যযন্ত্রী!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গান বাংলা টেলিভিশনের প্রচার চলতি ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন ২২টি দেশের ৩৫ জন বাদ্যযন্ত্রী। একটি অনুষ্ঠানে এতগুলো দেশের বাদ্যযন্ত্রীদের অংশগ্রহণ রীতিমতো রেকর্ডের সৃষ্টি করেছে।

এই ৩৫ জন বাদ্যযন্ত্রীর মধ্যে রয়েছেন- গার্গো বরলাই (হাঙ্গেরি), এনথন ডেভিয়েন্টস (রাশিয়া), শিবামনি (ভারত), ড্যানিয়েল ক্রেসার্স (স্পেন), আনা উইব (লাতভিয়া), মিকাল হাসান (পাকিস্তান), আর্টিয়ম (আর্মেনিয়া), এর্নেস্টা (লিথুনিয়া), সিনান (তুরস্ক), রাশিকা (আমেরিকা), ভ্যালেরি (সুইজারল্যান্ড), লিন্ডা (এস্টোনিয়া), এন্ড্রিয়া (রোমানিয়া), এলিকজা (পোলান্ড), রুসলানা (ইউক্রেন), সিভেটলানা (জার্মানী) প্রমুখ।

জানা যায়, ঈদ উপলক্ষে ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানের সিজন থ্রি’র প্রচার শুরু হয়েছে ঈদের দিন থেকে। ৪ দিনের বিশেষ এই আয়োজনে প্রতিদিন ৫ জন করে বাংলাদেশি জনপ্রিয় ও খ্যাতিমান সংগীতশিল্পী অংশগ্রহণ করছেন। বাংলাদেশি সংগীতশিল্পী সঙ্গে ২২ দেশের এই ৩৫ জন বাদ্যযন্ত্রী পারফর্ম করছেন।
বাংলাদেশি যেসব সংগীতশিল্পীকে এবারের উইন্ড অব চেঞ্জে দেখা যাবে তাদের মধ্যে রয়েছেন কাঙ্গালিনী সুফিয়া, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মুস্তফা, কিরণ চন্দ্র রায়, হায়দার হোসেন, আগুন, মিজান রহমান, সুমন, সজীব, চন্দন, শাহানা বাজপেয়ী, রেশমী, জেসমিন, মিনার, কৌশিক হোসেন তাপস প্রমুখ।

‘উইন্ড অব চেঞ্জ’ সিজন থ্রি’র সংগীত পরিচালক ও অনুষ্ঠান পরিচালক হিসেবে যথারীতি নেতৃত্ব দিয়েছেন গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। তিনি বলেন, ‘উইন্ড অব চেঞ্জ’ বিশ্বের সবচেয়ে বড় মিউজিক কোলাবরেশন প্রজেক্ট। এখানে এমনও মিউজিশয়ান আছেন যিনি তার মাতৃভাষা ছাড়া ইংরেজি বা অন্য কোনো ভাষাও জানেন না। সেই সব মিউজিশিয়ানরাও আমাদের সঙ্গে এবার কাজ করছেন। এটা সম্ভব হয়েছে কেবল সংগীতের ভাষা সারা পৃথিবীতে একই হবার কারণে। আমি মনে করি তাদের সঙ্গে কাজ করাটা আমাদের বাংলাদেশি সংগীত শিল্পীদের জন্য এটি দারুণ একটি অভিজ্ঞতার ব্যাপার হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...