Current date Oct 30, 2026
বিনোদন

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: টালিউডের সারা জাগানো সুন্দরী নায়িকা মিমি চক্রবর্তী। তার অভিনয় দেখে তাকে হৃদয় দিয়েছেন কত অনুরাগী। তার অভিনয়ে মুগ্ধ হয়ে মন দিয়েছেন কত ভক্ত। কিন্তু সেই অভিনেত্রীর জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, তা জানেন কী তার ভক্ত-অনুরাগীরা?

এবার যদি এই নায়িকার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষটির কথা জানা যায়, তাহলে কেমন হয়?

রোববার (১৭জুন) নিজের জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষের ছবি শেয়ার করেছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর মনের কথা।

তবে এর মধ্যে কোনও গসিপ খুঁজবেন না। কারণ মিমি তাঁর বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। আজ বাবা দিবস। একটি বিশেষ দিন। সেই উপলক্ষেই এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘আমার সাপোর্ট পিলার। আমার শক্তি। আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ। হ্যাপি ফাদার্স ডে পাপা…।’

এবার বুঝতেই পারছেন মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে?
জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে টালিগঞ্জে নিজের পায়েরতলার মাটি খুঁজে পেয়েছেন মিমি। নিজের চেষ্টায় জিতে নিয়েছেন দর্শক হৃদয়। আর এই কাজে তিনি সব সময় পাশে পেয়েছেন বাবা-মাকে। বাবা দিবসে সেই খুশির মুহূর্তই শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। জানিয়েছেন তার জন্মদাতা বাবার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধার কথা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...