Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি কোয়ার্টার মাস্টার জেনারেলকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।আগামী ২৫ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে।

আগামী ২৫ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগের প্রজ্ঞাপন সোমবার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অর্থাৎ আগামী সাধারণ নির্বাচনের সময় সেনাপ্রধানের দায়িত্বে থাকবেন আজিজ আহমেদ।
তিনি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
লেফটেন্যান্ট জেনারেল আজিজ জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হবেন।
আজিজ আহমেদ বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন। তার আগে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি।
তারও আগে তিনি ২০১৬ সাল পর্যন্ত চার বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তার সময়েই বিজিবি কল্যাণ ট্রাস্টের অধীনে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।
বিজিবি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে আজিজ আহমেদ কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন।
বিএমএর অষ্টম দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীতে আর্টিলারি কোরে কমিশন পান আজিজ আহমেদ।
কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন্স), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদপ্তরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইন্টিলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৬১ সালে জন্ম নেওয়া আজিজ আহমেদের পৈত্রিক বাড়ি চাঁদপুরে। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা।
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর আজিজ এইচএসসি পাস করেছিলেন নটরডেম কলেজ থেকে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা- বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...