Current date Oct 30, 2026
বিনোদন

স্বামী ও কন্যার সঙ্গে নগ্ন সানি লিওন, বিতর্ক তুঙ্গে

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি বর্তমানে তিন সন্তানের বাবা-মা। মেয়ে নিশা সিং ওয়েবার ও দুই ছেলে আশের ও নোয়া সিং ওয়েবারকে নিয়ে সুখের সংসার তাদের। মাঝে মধ্যেই ছেলে মেয়েদের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা যায় সানি ও ড্যানিয়েলকে।

রোববার (১৭ জুন) ছিল বাবা দিবস। এ উপলক্ষে স্ত্রী সানি ও আড়াই বছরের মেয়ে নিশাকে নিয়ে একটি ছবি পোস্ট করেন ড্যানিয়েল ওয়েবার। আর এই ছবি নিয়েই সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে।

ছবিতে ড্যানিয়েলকে টপলেস অবস্থায় শুধু জিনস পরে থাকতে দেখা গেছে। আর সানি লিওন খোলামেলা অবস্থাতেই রয়েছেন বলে মনে ধারণা করা হচ্ছে। ছবিতে তাঁদের আদরের মেয়ে নিশা সানি ও ড্যানিয়েলের মাঝেই ছিলেন। তার শরীরের ব্যক্তিগত অংশগুলো সানি ঢেকে রেখেছেন।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে ড্যানিয়েল লিখেছেন, আজ বাবা দিবস। তাই এই ছবির মাধ্যমে গভীর ভালোবাসা জানাচ্ছি। নিশার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে ভালোবাসার জন্য সানিকে ধন্যবাদ। তুমি সবসময়ের জন্য সেরা। নিশা এখন আমাদের জীবনের সবকিছু, আমার হৃদয় জয় করে নিয়েছে।

আর এই ছবি পোস্ট করার জন্যই সোশ্যাল সাইটে ট্রোল হতে হচ্ছে ড্যানিয়েল ও সানিকে। তবে সানির ফ্যানদের অনেকেই আবার তাদের সমর্থন জানিয়েছেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...