Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

গুলিতে আ. লীগ নেতা নিহত: সিসি ক্যামেরায় ধরা পড়ল দুই ঘাতকের ছবি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ আলী উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঈদের আগের দিন গত শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় হত্যকাণে।ডর এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে
অংশ নেওয়া দুই ঘাতকের ছবি ধরা পড়েছে পাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে। ওই দুজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে হত্যাকা-ের চার দিন পার হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুই ঘাতক দৌড়ে পালাচ্ছে। তাদের একজন সাদা টি-শার্ট পরা, অপরজনের গায়ে ছিল লাল টি-শার্ট।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, দুই ঘাতকের একজন জুয়েল, অপরজনের নাম মিরাজুল। জুয়েলকে হাতে পিস্তল নিয়ে দৌড়াতে দেখা যাচ্ছে। তবে দুজনের একেক সময় একেক নাম পাচ্ছে পুলিশ। তাই তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। ওই দুই ঘাতককে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট।

পুলিশ জানায়, জুয়েল ও মিরাজুল দুজনকেই ঘটনার বেশ কিছুদিন আগে থেকে বাড্ডা এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। তারা বাড্ডায় স্থায়ীভাবে বসবাস করে না মনে করছে পুলিশ।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ফরহাদ আলী জুমার নামাজ শেষে স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

তিনটি বিষয় সামনে রেখে এই হত্যাকা-ের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তিনটি বিষয় হলো- ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফুটপাতের ভাসমান দোকানের নিয়ন্ত্রণ ও কাউন্সিলর প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া। এ ছাড়া আরও বেশকিছু বিষয় আমলে নিয়ে তদন্ত চলছে।

নিহত ফরহাদ আলীর ভাগ্নে হীরা ভূঁঁইয়া বলেন, আমরা এখনো সন্দেহ করছি ডিশ ব্যবসার কারণে মামাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী আমাদের সময়কে জানান, ভিডিও ফুটেজ থেকে পাওয়া দুই ব্যক্তির সম্পর্কে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আমরা এখনো তাদের শনাক্ত করতে পারিনি। তবে খুনিদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি বলে জানান ওসি।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...