Current date Sep 7, 2026
খেলা

সত্যি বলছি… ক্ষমা চাই: ম্যারাডোনা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শেষে কাঠগড়ায় আর্জেন্টিনার দুই কিংবদন্তি। একজন লিওনেল মেসি। পেনাল্টি মিস করার কারণে। অন্যজন দিয়েগো ম্যারাডোনা। ভিআইপি বক্সে বসে নিজের আচরণের জন্য।

কী করেছেন ম্যারাডোনা? তার বিরুদ্ধে প্রথম অভিযোগ বর্ণবিদ্বেষী আচরণের। দ্বিতীয়টি নিয়ম ভাঙার। বলা হচ্ছে, মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের উদ্দেশে নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনার কিংবদন্তি।

ফেসবুক পেজে এ অভিযোগের জবাব দেন ম্যারাডোনা। লিখেছেন, “আমি এটা খুব ভালো বুঝি যে, বিশ্বকাপে মানুষ সর্বত্র খবর খুঁজে বেড়ায়। আসলে একজন এশিয়ার ফুটবল ফ্যান আর্জেন্টিনার জার্সি পড়েছিলেন গ্যালারিতে। আমি, অবাক হয়ে দূর থেকে, তাদেরকে বলার চেষ্টা করেছিলাম, চমৎকার! সুদূর এশিয়ার মানুষজন আমাদের সমর্থন করছে।”

দ্বিতীয় ঘটনা ম্যারাডোনার চুরুট খাওয়া নিয়ে। স্টেডিয়ামে ফিফার বিশাল বিলবোর্ড টাঙানো। লেখা ছিল, ‘তামাকমুক্ত ফিফা বিশ্বকাপে আপনাকে স্বাগত।’ তার কাছাকাছি বসেই ম্যারাডোনাকে চুরুট খেতে দেখা যায়।

এ নিয়ে বিতর্ক হয়, যা থামাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সত্যি বলছি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। ক্ষমা চাই।’ সবাইকে আর্জেন্টিনা দলের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...