Current date Sep 14, 2026
বাংলাদেশ

প্রবীণ সাংবাদিক মঈনুল আলম আর নেই

URL copied
Share URL copied

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের এক সময়ের জনপ্রিয় সাংবাদিক মঈনুল আলম (৮১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। সোমবার টরন্টোর সময় বিকাল ৫ টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টা) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের শুরুর দিকে যাত্রা পথে অনন্য ভূমিকা ছিল এই প্রবীণ সাংবাদিকের। প্রায় পাঁচ দশক দাপটের সাথে লেখা লেখি ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন তিনি। পেশাগত কারণে ঘুরেছেন দেশ-বিদেশে। লিখে গেছেন সাংবাদিকতায় নিজের অভিজ্ঞতার কথামালাও। সাংবাদিকতায় তৃণমূল থেকে আন্তর্জাতিক পরিসরে কাজ করেন তিনি।

মঈনুল আলমই বাংলাদেশের এক মাত্র সাংবাদিক যিনি Reagan- Gorbachev শীর্ষ বৈঠক কভার করেন। দারুণ শিল্পবোধ সম্পন্ন এই সাংবাদিক ছিলেন সুবক্তাও। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন দুইযুগেরও বেশি সময়।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...