Current date Sep 14, 2026
বিশ্ব

চীনের ওপর অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার শুল্কারোপের হুমকি ট্রাম্পের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : চীনা পণ্যের ওপর নতুন করে আরো ২০ হাজার কোটি ডলার শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে দু’দেশের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা নতুন মাত্রা লাভ করেছে। চীন যদি তাদের বাণিজ্যিক আচরণে পরিবর্তন আনে তাহলে চীনের ওপর নতুন করে আরো ১০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, পূর্বেই যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ৫ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এখন নতুন করে আরো কিছু পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি।

দুই দেশের মধ্যে ট্রাম্পের ঘোষিত শুল্কারোপ নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক আকারের বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা। নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে সে সম্ভাবনা আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন ট্রাম্প।

ট্রাম্পের নতুন শুল্কারোপের হুমকির প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ এনেছে চীন। দেশটি জানিয়েছে, তারা তাদের ওপর আরোপিত যেকোনো আকারের শুল্কারোপের জবাবে পাল্টা শুল্কারোপ করবে। উল্লেখ্য, ট্রাম্পের পূর্বের শুল্কারোপের ঘোষণার জবাবে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছিল চীন।

ট্রাম্পের নতুন হুমকির জবাবে চীন জানিয়েছে, তারা ৬৫৯টি আমদানিকৃত মার্কিন পণ্যের ওপর ৫ হাজার কোটি ডলারের শুল্কারোপ করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে, কৃষি পণ্য, গাড়ি ও সামুদ্রিক পণ্য। প্রসঙ্গত, ট্রাম্পের দাবি, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অসামঞ্জস্যতা থেকে অন্যায্যভাবে লাভবান হচ্ছে চীন।

উভয় দেশের এমন শুল্কারোপের ঘোষণার পর সোমবার এশীয় শেয়ারবাজার নিম্নমুখী ছিল।

সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চীন তাদের আচরণে পরিবর্তন না আনলে শিগগিরই এই শুল্ক আরোপ করা হবে। যদি সাম্প্রতিক ঘোষণা দেওয়া শুল্কও যদি চীন আরোপ করে তারপরও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...