Current date Sep 14, 2026
বিশ্ব

ভারতে পাবলিক টয়লেটে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ষাটোর্ধ্ব বৃদ্ধ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক আট বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে, মহারাষ্ট্রের থানে জেলার কল্যান এলাকায় এক পাবলিক টয়লেটে ওই শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়, সোমবার বিকেলে ধর্ষিত শিশুর পরিবার থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার নাম কামুন্দাস সামারুদাস মানিকপুরি।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে কল্যানের কোলসেওয়াদি পল্লীতে একটি পাবলিক টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে মানিকপুরি।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, মানিকপুরি, কোলসেওয়াদিরই বাসিন্দা। তিনি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে, ‘প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স(পসকো)’ আইনের আওতায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনা নিয়ে আরো তদন্ত চলছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...