Current date Sep 14, 2026
বাংলাদেশ

খেলতে গিয়ে পুকুরে ডুবলো ৩ শিশু

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ায় রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দু’মেয়ে সাফা (৭) ও মারওয়া (৯) এবং তার ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আবদুল কাদের ও ছিদ্দিকের পারিবারিক স্বজন মফি উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বাড়িতে মেহমান এসেছে। মেহমানের সঙ্গে আসা অন্য শিশুদের নিয়ে খেলছিলো চাচাতো ভাই-বোন সাফা- মারওয়া ও ফাহিম। ধারণা করা হচ্ছে, এ সময় দৌঁড়াতে গিয়ে মারওয়া-সাফা ও ফাহিম উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তিনজনকেই পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...