Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকার প্রধান বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
তাদের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘প্রধানমন্ত্রী ১৫-১৬ এপ্রিল সৌদি আরবে ‘গালফ শিল্ড-ওয়ান’শীর্ষক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান ও কুচকাওয়াজে অংশগ্রহণ, ১৭-২২ এপ্রিল যুক্তরাজ্যে কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, ২৬-১৮ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮ সম্মেলন’, ২৫-২৬ মে ভারতের পশ্চিমবঙ্গ এবং ৮-১১ জুন কানাডার কেবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বলেও জানান তিনি। শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি পাওয়ায় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...