Current date Sep 7, 2026
খেলা

অনুশীলনে অনুপস্থিত, নেইমারের ফিটনেস নিয়ে শঙ্কা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পরে সোমবার ব্রাজিলের প্রথম অনুশীলনে ছিলেন না দলের সুপারস্টার নেইমার। অনুশীলনে না থাকায় আবারও তার ফিটনেস নিয়ে শঙ্কা জেগেছে।

তবে দলের সবচেয়ে বড় তারকার শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

২৬ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে রবিবারের ম্যাচে মোট ১০ বার ফাউল করা হয়েছে বলে পরিসংখ্যানে নিশ্চিত করা হয়েছে। ১৯৯৮ সালের পরে কোন খেলোয়াড়ের বিপক্ষে এতবার ফাউলের রেকর্ড নেই। মূলত বিশ্বের সবচয়ে দামী ফুটবলারকে আটকানোর সব ধরনের পন্থাই অবলম্বন করেছিলেন সুইসরা।

ফেব্রুয়ারিতে পায়ের আঘাতের কারণে রবিবারই প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। পায়ে অস্ত্রোপচারের কারণে প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে লিগ ওয়ানের শিরোপা জয়ী ম্যাচেও তিনি খেলতে পারেননি। সুইস খেলোয়াড়দের বারবার ফাউলের বিপক্ষে নেইমার রেফারিকে প্রতিবাদও জানিয়েছিলেন। ম্যাচ পরবর্তী গণমাধ্যমে নেইমার এ সম্পর্কে বলেছেন, ‘অন্য সকলের মতই আমি স্বাভাবিকভাবে আমার খেলতে চেয়েছি। এসব দেখার দায়িত্ব রেফারির। আমি মনে করি ম্যাচে ফাউল করাটা স্বাভাবিক। কিন্তু সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।’

শুক্রবার নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে ব্রাজিল কোস্টারিকার মুখোমুখি হবে। টুর্নামেন্টের প্রথম জয়ের লক্ষ্যে নেইমারের ভাল খেলাটা সকলেই আশা করছে। চার বছর আগে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার ম্যাচটিতেও নেইমার অনুপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...