Current date Sep 7, 2026
বিনোদন

‘নায়িকা মনে হলো না তাকে, কন্যাটিও সাধারণ’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার হেমা মালিনির সঙ্গে আফজাল হোসেন ও তানজিন হালিম মনা দম্পতির হঠাৎ দেখা। তারপর দৃশ্যবন্দি হলেন একই ফ্রেমে। সেই গল্পই জানালেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে আফজাল হোসেন জানালেন সেই দেখা হবার মুহূর্তের গল্প। তিনি লিখেছেন, ‘বেভারলী কানেকশানসের টার্গেটে ঢুকতেই মনা ভদ্রমহিলাকে দেখতে পায়।’

‘ছবি তুলবে ভেবেছিল কিন্তু ধারে-কাছে আমি ছিলাম না। প্রায় মিনিট কুড়ি পরে দেখা হলো দুজনের। দেখা হওয়া মাত্রই মনার আফসোস, ইস্ আর একটু আগে দেখা হলে হেমা মালিনীর সাথে ছবি তোলা যেতো।’

‘ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে সামান্য দূরে তিনি দাঁড়িয়ে। ছবি তোলার আগ্রহের কথা জানান দিতে চেনাজানা মানুষের মতো হাস্যোজ্জল মুখে দাঁড়িয়ে গেলেন।’

‘দুজনের ছবিটা তুললাম আমি। তিনজনের ছবিটা তুলে দেবার জন্য একটু দূরে দাঁড়িয়ে থাকা লম্বা মেয়েটাকে নাম ধরে ডাকলেন হেমা মালিনি নিজেই।’

‘ছবি তুলে দিলে ধন্যবাদ জানিয়ে মনা বলেন- অহনা, আমরা তোমাকেও চিনি। মেয়ে অবাক, আগে কি কোথাও কখনও তোমাদের সাথে পরিচয় হয়েছিল?’

‘মনা হেসে জানায়, বিখ্যাত মায়ের মেয়ে বলে তুমি অখ্যাত নও। কথোপকথন শুনে মিটি মিটি হাসেন হেমা মালিনি। নায়িকা মনে হলো না তাকে। কন্যাটিও তেমনই, একেবারেই সাধারণ।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...