Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

রাজধানীতে ফিরছে কর্মজীবীরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ফের ব্যস্ততম নগরী হতে চলেছে রাজধানী। কর্মমুখী মানুষরা ফিরছে নিজ কর্মস্থলে। যদিও সরকারি অফিস খুলেছে দু’দিন আগেই। বুধবার (২০ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ও বাসস্ট্যান্ডগুলোতে এমনই চিত্র দেখা গেছে।

কমলাপুর স্টেশনে আলাপ হয় নারায়ণগঞ্জ থেকে আসা আনোয়ার জাহিদের সঙ্গে। তিনি বলেন, সোমবার সরকারি অফিস খুললেও আমার অতিরিক্ত দুদিন ছুটি নেয়া ছিল। আজ বুধবার অফিস শুরু করছি।

রংপুর থেকে ফিরলেন রিক্সাচালক শফিক আহমেদ। তিনি বলেন, পেটের দায়েই ফিরেছি ঢাকায়। গ্রামে ঈদ কাটাইছি। আবার ফিরে এলাম। ফিরতে একটু কষ্টই হয়েছিল।

মানিকগঞ্জের মনির হোসেন ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করেন। তিনি ফিরছেন গাবতলী হয়ে। বললেন, কোচিং শুরু হয়ে গেছে। সামনে পরীক্ষা। তাই লেট করলাম না।

মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন আলিমুন্নেসা। তিনি জানালেন, অফিস শুরু হবে বৃহস্পতিবার থেকে। ঝামেলা এড়াতে আগেই ফিরলেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...