Current date Sep 7, 2026
অর্থনীতি

কমলো ব্যাংক ঋণে সুদের হার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। আজ বুধবার রাজধানীর গুলশানে এ বিষয়ে ঘোষণা দেয় বিএবি।

ঘোষণা অনুযায়ী তিন মাস মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দেবে ব্যাংকগুলো। ঋণে ৯ শতাংশের বেশি সুদ নেবে না। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ব্যাংক এ সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই এ বিষয়ে তারা আরো একটি বৈঠক করবেন বলে জানান তিনি।

বৈঠকে দেশের বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ব্যাংকের তারল্য সংকটে (নগদ টাকা) ব্যাংকিং খাতে সুদের হার অনেক বেড়ে যায়। বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল উদ্যোক্তাদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...