Current date Sep 7, 2026
রাজনীতি

নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা বেশি অক্টোবরে : কাদের

URL copied
Share URL copied

ডেস্ক  রিপোর্ট : আগামী অক্টোবর মাসে নির্বাচকালীন সরকার গঠন করা হতে পারে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবরে গঠন করার সম্ভাবনা রয়েছে বেশি।

বুধবার সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, তখন (নির্বাচকালীন সরকার) মন্ত্রিসভা ছোট হবে, তখন ঢাউস মন্ত্রিসভার প্রয়োজন নেই। সেই সরকার শুধু রুটিন কাজ করবে। মন্ত্রীরা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি না এলেও সে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে কেন যে সংশয় প্রকাশ করছে তা আমার বোধগম্য নয়। কারণ, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তো বিএনপি অংশ নিচ্ছে। কুমিল্লায় জিতেছে, খুলনায় অংশ নিয়েছে, গাজীপুরে অংশ নিচ্ছে। বরিশাল এবং রাজশাহীতেও অংশ নিবে। সেখানে তাদের প্রার্থী আছে। এই সমস্ত নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে, তবে জাতীয় নির্বাচনে অংশ নিতে কোথায় তাদের ভয় সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...