Current date Sep 15, 2026
বিশ্ব

ভারতীয় কাশ্মীরে ফের কেন্দ্রীয় শাসন জারি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যটিতে আবারো কেন্দ্রীয় শাসন জারি করা হয়েছে।

১৯৭৭ সালের পর জম্মু ও কাশ্মীরে এ নিয়ে অষ্টমবারের মতো কেন্দ্রীয় শাসন জারি করা হলো।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে ক্ষমতাসীন জোট ছেড়ে দেয় বিজেপি। বিজেপির এই ঘোষণার পর একইদিন বিকালেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

পদত্যাগের পর মেহবুবা বলেন, জম্মু ও কাশ্মীরকে শত্রু এলাকা হিসেবে বিবেচনা করতে পারি না আমরা। মিটমাটের পথই সমস্যা সমাধানের মূল চাবি।

এদিকে, জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন জারির জন্য প্রেসিডেন্টের কাছে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেদন পাঠান রাজ্যপাল এনএন ভোরা। এই প্রতিবেদনে সাড়া দিয়ে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারি করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...