Current date Sep 15, 2026
বিশ্ব

ঈদের যুদ্ধবিরতি শেষে আফগানিস্তানে তালিবানের ভয়াবহ হামলা, নিহত ৩০

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর ৩০ সদস্যকে হত্যা করেছে তালিবান জঙ্গীরা। আজ বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদঘিস এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক গভর্নর আবদুল কাফুর মালিকজাই এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈদ উল ফিতরের যুদ্ধবিরতি শেষে এটাই তালিবান জঙ্গীদের প্রথম হামলা। গত রবিবার তালিবানের তিনদিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে।

প্রাদেশিক গভর্নর আবদুল কাফুর মালিকজাই জানিয়েছেন, আজ বুধবার খুব সকালে তালিবান জঙ্গীরা দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।

এদিকে বাদঘিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আবদুল আজিজ বেগ জানান, বালা জেলার একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দিক থেকে বহু সংখ্যক তালিবান এ হামলায় অংশ নেয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...