Current date Nov 7, 2026
বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে: সিইসি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসিগাজীপুর সিটি নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। এ নির্বাচনে ৬ টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বুধবার সকালে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সভায় তিনি এ কথা জানান।

এর আগে সকালে গাজীপুরে আসেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

এদিকে, বিকেল ৩টায় গাজীপুর জেলা শহরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে প্রতিদ্বন্দ্বী সকল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্য ও কমিশন সচিব মতবিনিময় করার কথা রয়েছে।

গাজীপুর সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে আগামী ২১ ও ২২ জুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০৩ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে ২৪ জুন।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব প্রশিক্ষণ চলবে। জেলা শহরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইস্কুল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হাইস্কুল, প্রগতি প্রাথমিক বিদ্যালয় (ব্রি), জয়দেবপুর সরকারি গার্লস হাইস্কুল ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের বঙ্গতাজ অডিটোরিয়ামের হলরুমে প্রশিক্ষণ দেয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...