Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

বিশ্বকাপে আজ মাঠে নামবে যেসব দল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসরে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপে ফেভারিটরা ফুটবলপ্রেমীদের অনেকটা হতাশ করেছে বলা যায়। সেই হিসেবে আনন্দটা যেন অনেকটা ফিকে হয়ে গিয়েছে। চলছে নানা বিশ্লেষণ। তাহলে ফেভারিটদের টপকিয়ে কি শিরোপা ঘরে তুলবে অন্য কোন দল। সেটা দেখতেই আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মস্কোয় পর্তুগাল মুখোমুখি হবে মরক্কো। গ্রুপ ‘বি’ মাঠে নামবে দল দু’টি। অন্যদিকে রাত ৯ টায় রোস্তভে গ্রুপ ‘এ’ থেকে উরুগুয়ে বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব।

এছাড়াও বাংলাদেশ সময় রাত ১২টায় কাজানে ইরান বিপক্ষে লড়াই করবে স্পেন। গ্রুপ ‘এ’ থেকে মাঠে নামবে তারা।

খেলাগুলো সরাসরি দেখানো হবে বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে। বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও ভারতের সনি টেন ১ ও ২ এবং রাশিয়ার আইটিভি’তে দেখানো হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল এবং ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বিশ্বকাপ আসরে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। আর রানার্স আপ হয়েছিল অন্যতম দল আর্জেন্টিনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...